Friday, March 6, 2026
24.4 C
Kolkata

নারীঃ বাঁচিয়ে বাঁচা, আগুন মাখা

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। পৃথিবীতে আলাদা করে একটা দিন ধার্য হয়েছে মেয়েদের জন্য। কিন্তু তার মানে এই নয় যে বাকি দিনগুলো মেয়েদের নয়। পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকে সেই ঈভ থেকে আজকের নন্দিনী পর্যন্ত সক্কলে পৃথিবীটাতে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই করে যাচ্ছে। আর সেই লড়াইতে পুরুষ তার পরিপূরক। ১৮৫৭ সালে কাজের সময় কমানো ও বেতন বাড়ানোর দাবিতে পথে নামেন নিউইয়র্কের সুতো কারখানার নারীরা। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তাব দেন। এই দিন ধার্য করার উদ্দেশ্য ছিল নারীদের সমানাধিকার আদায়।আজও চলছে সেই লড়াই। পৌরাণিক কালের গঙ্গা,খনা, সীতা পার হয়ে ইতিহাসের রাজিয়া, গার্গী, মৈত্রী, অপালার বুকের উপর থেকে সেই স্রোত বয়ে এসে লেগেছে কাদম্বিনী, শাহবানু, মেধা পাটেকারদের গায়ে। সেই স্রোতের টানে আজও লড়ে যাচ্ছে প্রতিদিন অফিস যাওয়া মেয়েটা, সারাদিন ক্যাব মোটো চালানো যুবতী, কোভিড ডিউটি করা নার্স – ডাক্তার, ট্রাফিকে দাঁড়িয়ে পুড়তে থাকা পুলিশ বা কোনো এক প্রত্যন্ত গ্রামে ক্ষেতমজুর খাটা রমনী। ওদের লড়াই কিন্তু শুধু বেঁচে থাকার নয়, বাঁচিয়ে রাখারও। নারী একই শরীরে নরম নদী আবার জ্বলন্ত কাঠও। নারীমানেই হ্যাঁএ ভাবনাই বদল আসলেও মুছে যায়নি। নারীশব্দের শুরুতেই একটা নাআছে। ওটার সম্মান কাম্য।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories