Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

৪০ বছর পর কলকাতা লিগ জয়ী মহমেডানকে সংবর্ধনা জানাতে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

এনবিটিভি ডেস্কঃ দীর্ঘ চল্লিশ বছর পর কলকাতা ফুটবল লিগ জিতেছে মহমেডান স্পোর্টিং ক্লাব৷ রেলওয়েকে ১-০ গোলে হারিয়ে এই ঐতিহাসিক ট্রফি জয়ের স্বাদ পেয়েছে সাদা-কালো ব্রিগেড। চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ক্লাব কর্তারা আমন্ত্রণ জানাতে চলেছেন মুখ্যমন্ত্রীকে।

করোনার জেরে বহুদিন পর কলকাতা ফুটবলে ফিরেছে উন্মাদনা। বৃহস্পতিবার যুবভারতীতে ৪০ হাজার দর্শকের সামনে রেলওয়েকে হারিয়ে ৪০ বছর পর তৃতীয় প্রধানের হাতে ওঠে কলকাতা লিগের ট্রফি। এই নিয়ে ১২ বার এই ঘরোয়া লিগ  জেতে মহমেডান। বহুদিন পর এই সাফল্যে জমকালো সেলেব্রেশন অনুষ্ঠান হবে না, তা হয় নাকি? ময়দানের ক্লাব তাবুতেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে লিগ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে ক্লাব। আর সেই অনুষ্ঠানে মমতার হাত দিয়েই ফুটবলারদের সংবর্ধিত করতে চাইছে ক্লাব।

মহামেডান সচিব দানিশ ইকবাল জানান, মুখ্যমন্ত্রী যেদিন সময় দিতে পারবেন, সেদিনই আয়োজন করা হবে অনুষ্ঠান। কলকাতা লিগের সব ক্লাবের পাশাপাশি ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবকেও আমন্ত্রণ জানানো হবে। উপস্থিত থাকার কথা আইএফএ কর্তাদেরও।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories