Saturday, September 5, 2026
28 C
Kolkata

“ইরান আমেরিকাকে মজুত ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হয়েছে”, ট্রাম্পের দাবিকে মিথ্যে বলে উড়িয়ে দিল ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। গত প্রায় ছয় সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই রয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান মজুত ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হয়েছে। তাঁর মতে, এই বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা তৈরি হয়েছে এবং খুব শীঘ্রই সেই চুক্তি সম্পূর্ণ হতে পারে। তিনি আরও বলেন, এই চুক্তি হলে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটতে পারে।

তবে ট্রাম্পের এই বক্তব্য সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে কোনও আলোচনা পর্যন্ত হয়নি। ইরানের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আমেরিকার কাছে পারমাণবিক উপাদান তুলে দেওয়ার বিষয়টি তাদের আলোচনার তালিকায়ই নেই। এমনকি ট্রাম্পের এই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘মিথ্যা’ বলেও উল্লেখ করা হয়েছে।ইরানের আরও কিছু সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, তাতে এখনো কোনও বড় অগ্রগতি হয়নি। বরং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতপার্থক্য রয়ে গেছে। ফলে চূড়ান্ত কোনও সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এখনো দূরের কথা।

অন্যদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইরান যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে তার ফল ভালো হবে না। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনও চুক্তি হলে তা এমন হতে হবে যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories