Sunday, October 18, 2026
25 C
Kolkata

‘হরমুজ প্রণালীতে কোনো প্রকার হস্তক্ষেপ নয়!’ ট্রাম্পের চোখ রাঙানিকে তুচ্ছ করে ইরানের কড়া বার্তা

পশ্চিম এশিয়ায় প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনার পারদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা সংঘাত নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বুধবার ইরানের গ্রেটার টুনব দ্বীপে উপকূলের নিরাপত্তা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র রাখার স্থান এবং মিসাইল ছোড়ার কয়েকটি ঘাঁটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। বৃহস্পতিবারও বিভিন্ন এলাকায় আক্রমণ চলতে থাকে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুকেও লক্ষ্য করা হতে পারে।এর জবাবে ইরান কড়া বার্তা দিয়েছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকার বিভিন্ন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রয়োজন হলে পালটা আঘাত হানা হবে। তিনি আরও জানান, হরমুজ প্রণালী নিয়ে বাইরের কোনও দেশের হস্তক্ষেপ ইরান মেনে নেবে না।খবর অনুযায়ী, হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন করে নজরদারি বাড়িয়েছে তেহরান। সেই পরিস্থিতি বদলাতেই মার্কিন বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানা গেছে। এদিকে, ইরানকে ঘিরে নতুন বিতর্কও সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের গুঞ্জনের মাঝেই মধ্য তেহরানের ইংহেলাব স্কোয়ারে একটি বড় বিলবোর্ড বসানো হয়েছে। সেখানে কালো কফিনে শুয়ে থাকা ট্রাম্পের ছবি দেখা যায়। এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories