ইরান ইসরাইলের যুদ্ধে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ একেবারেই ভালোচোখে দেখছে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতিমধ্যে যুদ্ধের সমস্ত চুক্তি লঙ্ঘন করে ইরানের পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। কাপুরুষের মত আমেরিকার এমন আক্রমণে অবশেষে বাঁধ ভাঙলো ইরানের। ইরানের পারমাণবিক সম্ভাবনা নিষ্ক্রিয় করার উদ্দেশে আমেরিকার এই আক্রম, এমনটাই মনে করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন অবিলম্বে মস্কো পাড়ি দিচ্ছে তিনি। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন আব্বাস আরাঘচি। ইরানের সরকার দাবি করেছে বেশ কয়েকটি দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও কোনো দেশের নাম উল্লেখ করেনি ইরান সরকার।
এমন যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে মিত্রদেশ রাশিয়াকে পাশে পেতে মরিয়া ইরান। শুধুমাত্র রাশিয়া নয়, বর্তমানে আন্তর্জাতিকও কূটনীতি বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বের সমস্ত ইসলাম প্রধান দেশগুলির থেকে সহায়তা চাইতে পারে ইরান। ইরান ইসরাইল যুদ্ধে, এখনো পর্যন্ত কোন পক্ষপাত মূলক মন্তব্য করেনি ভারত সরকার। আশঙ্কা করা হচ্ছে আসন্ন দিন গুলিতে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে কি যুদ্ধ থেকে পিঠ বাঁচাতে নিরপেক্ষ ভারত? প্রশ্ন নানান মহলে।


