Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুর্শিদাবাদের গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় ট্রেকার উল্টে নিহত ৫, আহত হয়েছেন ১০ জন যাত্রী

ডাম্পারের ধাক্কায় ট্রেকার উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জন যাত্রীর, আহত ১০। মুর্শিদাবাদের কান্দি-বহরমপুর রাজ্য সড়কে গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় এমন মর্মান্তিক পথদুর্ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, রবিবার ১১ নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ভাড়া গাড়িটিতে ছিল ২০ জন যাত্রী। জানা যাচ্ছে, প্রত্যেকেই বীরভূমের বেলে এলাকা থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত পাঁচ জনের মধ্যে ট্রেকার চালকও রয়েছেন। বাকিদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এমন মর্মান্তিক দুর্ঘটনায় রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। রাজ্য সড়কে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories