Friday, March 6, 2026
28.9 C
Kolkata

পারমাণবিক কর্মসূচি নিয়ে মাথানত নয়, আমেরিকার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে তার দেশ আলোচনায় যাবে না। মঙ্গলবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, “আমেরিকার সঙ্গে আলোচনার কোনো মানে নেই। তারা আগেই বলে দিয়েছে, আলোচনার ফলাফল কী হবে।” তিনি আরও বলেন, আমেরিকার মূল উদ্দেশ্য হলো ইরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ।

এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ তুলে এসেছে পশ্চিমী দেশগুলি। পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স ইতিমধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপের অন্যান্য দেশও একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। তবে খামেনি বলেছেন, “অন্যান্য দেশ ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যেখানে আমরা ৬০ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থেকেছি। আমাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রয়োজন নেই।”
তিনি আরও যোগ করেন, “আমরা কাউকে ভয় পাই না, এবং কোনো হুমকির কাছে মাথা নত করব না।”
বিশ্লেষকদের মতে, খামেনির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে ইরান তার পারমাণবিক অবস্থান নিয়ে কঠোর মনোভাব বজায় রাখবে এবং পশ্চিমী চাপের মুখেও কোনো পরিবর্তন আনবে না।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories