Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ব্লিঙ্কেন-বেনেত ফোনালাপের প্রতিক্রিয়া জানাল ইরান

ইরান বলেছে, দেশটির সঙ্গে ভিয়েনায় পরমাণু সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো ইসরাইলি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পাওয়া কোনো নির্দেশ মানবে না। ভিয়েনায় যখন গত ২৯ নভেম্বর থেকে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে তখন এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন টেলিফোনে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে কথা বলেন এবং এ সময় ভিয়েনায় চলমান আলোচনা নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। টেলিফোনালাপে বেনেত ইরানের সঙ্গে ভিয়েনা সংলাপ বন্ধ করে দিতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান।

তার ওই আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খাতিবজাদে লিখেছেন, যখন আলোচনার মাধ্যমে একটি সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে তখন দখলদার ইসরাইল আবার তার স্বরূপ উন্মোচন করেছে এবং আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে। খাতিবজাদে বলেন, যে অবৈধ রাষ্ট্রের জন্মই হয়েছে যুদ্ধ, উত্তেজনা ও সন্ত্রাসবাদ দিয়ে তার পক্ষে আলোচনার মর্ম না বোঝাটাই স্বাভাবিক।

গত ২৯ নভেম্বর থেকে ব্রিটিন, জার্মানি, ফ্রান্স, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা চলছে। ইরান এরইমধ্যে ওই আলোচনায় সংকট সমাধানের উপায় হিসেবে দু’টি খসড়া জমা দিয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories