
চোখ ধাঁধানো গুপ্তধনের সন্ধান। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার অমিত কুমার সিংহলের বিরুদ্ধে ১৫ লাখ টাকা ঘুষের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অমিত কুমারের বাড়িতে রেড করায় মেলে বিপুল পরিমাণ সম্পত্তি। যা দেখে রীতিমতো চোখ ধাঁধিয়ে যায় তদন্তকারী সংস্থার অফিসারদের। অমিত কুমারকে বেশ কয়েকদিন ধরে নজরে রাখছিল তদন্তকারী সংস্থা।
ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার অমিত কুমার সিংহলের বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা, সোনা ও রুপোর গয়না, এছাড়াও মেলে সোনার বিস্কুট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি অমিত কুমারের বাড়ি থেকে নগদ এক কোটি টাকা ও সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করা হয়। এছাড়াও মেলে দুই কেজি রুপো।


