Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে বোমা হামলার দাবি গাজিয়াবাদের পন্ডিত নরসিংহনন্দ গিরির!

গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরের পন্ডিত মহন্ত যতি নরসিংহনন্দ গিরি আবারও উস্কানিমূলক মন্তব্য করে দেশজুড়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন। মুসলিমবিরোধী বক্তব্যের জন্য পরিচিত এই ধর্মীয় ব্যক্তিত্ব চারটি বিশিষ্ট মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর দাবি তুলেছেন। একটি ভাইরাল ভিডিওতে তিনি বলেন, “আল-ফালাহ বিশ্ববিদ্যালয়, এএমইউ, জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং দারুল উলূম দেওবন্দের মতো স্থানকে কামান দিয়ে উড়িয়ে দেওয়া উচিত।”

দিল্লিতে ঘটে যাওয়া লাল কেল্লার বিস্ফোরণের পরই তিনি এই মন্তব্য করেন। ভিডিওতে নরসিংহনন্দ অভিযোগ করেন যে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের জন্য শোক পালিত হয়েছে। তিনি আরও দাবি করেন, হিন্দুরা তাকে সমর্থন করছেন না, অথচ তিনি জিহাদিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন।

এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ও সহিংসতার আরও তীব্র ভাবে ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি কিছু পরিচিত হিন্দুত্ববাদী নেতা ও কয়েকজন এমন উস্কানিমূলক ভাষা ব্যবহার করছেন। মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে, এই সব বক্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে এবং বিভিন্ন সংখ্যালঘু প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে। নরসিংহনন্দের বিরুদ্ধে আগেও একাধিক মামলার অভিযোগ থাকলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে নতুন কোনও পদক্ষেপ ঘোষণা করা হয়নি। তদন্ত চলার মধ্যেই এই ধরনের মন্তব্য দেশজুড়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories