গাজা শহরে আবারও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, বুধবার ভোরে এই হামলা চালানো হয়। চিকিৎসা সূত্রে জানা গেছে, গাজা শহরসহ মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের বসতবাড়ি ও সে ইসব তাবু যেখানে যুদ্ধের কারণে গৃহহীন ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনার মাত্র একদিন আগে, মঙ্গলবার, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করে যে তারা গাজা শহরের ওপর নতুন এক অভিযান শুরু করেছে এবং এই অভিযানের লক্ষ্য গাজা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। আন্তর্জাতিক মহলে ইসরায়েলের এই হামলার তীব্র সমালোচনা হলেও, হামলা বন্ধের কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।
Popular Categories


