Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

গাজায় আবারও ইসরায়েলের ভয়াবহ হামলা, বাড়ছে আহতদের সংখ্যা!

ফের গাজা উপত্যকায় আবারও ইসরায়েলের বোমা হামলা। আল জাজিরার তথ্য অনুযায়ী, উত্তর গাজার বেইত লাহিয়া, গাজা শহরের পূর্বাংশ এবং দক্ষিণের খান ইউনুস শহরে বৃহস্পতিবার রাত থেকে ভোর পর্যন্ত তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। এই হামলায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ১০-এ কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েলের আক্রমণে কমপক্ষে ২৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২৭ জন। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হামলা অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, গাজার যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হচ্ছে। গাজা সীমান্তের বাইরে, দক্ষিণ লেবাননেও হামলার উত্তেজনা বাড়ছে বলে জানা গিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর একটি অস্ত্রাগার ও ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজার জন্য গুরুত্বপূর্ণ জিকিম ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে মানবিক সহায়তার ট্রাকগুলো আবার প্রবেশ করতে পারবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি দ্রব্য পৌঁছানো সহজ হবে। গাজার চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজারেরও বেশি আহত হয়েছেন, যা গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের ভয়াবহতা তুলে ধরে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories