Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এবার গাজার হাসপাতালে হামলা করল ইসরাইল, নিহত ১৯ জন যার মধ্যে ৫ জন সাংবাদিক

হাসপাতালে আহত চিকিৎসাধীন মানুষদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনা। গত সোমবার সকালে গাজার দক্ষিণ প্রান্তে নাসের হাসপাতালে ইসরায়েল সেনার হামলায় নিহত হলেন ১৯ জন নিরাপরাধ নিরীহ মানুষ। জানা যাচ্ছে নিহত ১৯ জনের মধ্যে ৫ জন সাংবাদিক রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর, নাসের হাসপাতালে ইসরায়েলের সেনাবাহিনী ‘ডাবল ট্যাপ’ এর মাধ্যমে হামলা চালায়। নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন রয়টার্সের ক্যামেরাম্যান হোসাম আল-মাসরি, আল-জাজিরার চিত্র সাংবাদিক মুহাম্মদ সালামা, আলোকচিত্রী মরিয়ম আবু দাক্কা, এনবিসির সাংবাদিক মুয়াথ আবু তাহা এবং সাংবাদিক আহমেদ আবু আজিজ। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, অন্তত এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন এবং সাতজন গুরুতর আহত।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories