Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

গাজায় পাঠানো ত্রাণকে বলপূর্বক আটকে দিল ইসরায়েল, এমন বর্বরতা দেখে নিন্দা করছে গোটা বিশ্ব

গাজায় পাঠানো ত্রাণকে বলপূর্বক আটকে দিল ইসরায়েল। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলি। শুধু তাই নয় এথেন্স, রোম, বার্লিন, ব্রাসেলস ও টিউনিসের মতো বড় শহরগুলো ঘটনার চূড়ান্ত নিন্দা করেছে। তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটের সামনে শত শত মানুষ সমাবেশ করেছে এবং ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ইতালিতে শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে, যা সাহায্য জাহাজের কর্মীদের পাশে দাঁড়ানোর সংকেত হিসেবে দেখানো হচ্ছে। রোমের টারমিনি রেলস্টেশনের প্রবেশ পথে প্রতিবাদকারীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করায় পুলিশ মোতায়েন করা হয়।
সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ত্রাণ তহবিল নিয়ে আসা জাহাজে আনুমানিক ৪৬টির বেশি দেশ থেকে ৪৯৭ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

অন্যদিকে বার্সেলোনায় ইসরায়েলি কনস্যুলেটের বাইরে কয়েক শত মানুষ সমাবেশ করে এবং গাজার প্যালেস্টিনীয়দের প্রতি সংহতি প্রকাশ করে। বার্লিনের সেন্ট্রাল স্টেশনে ও ব্রাসেলসে প্লেস দে লা বুরস থেকে বিদেশ মন্ত্রণালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই ঘটনার পর বিশ্বজুড়ে মানবাধিকার ও শান্তিপ্রিয় সংস্থা ও সাধারণ মানুষ পাল্টা প্রতিবাদের ডাক দিয়েছে এবং আন্তর্জাতিক সমন্বয় বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories