Saturday, September 5, 2026
28 C
Kolkata

কানপুরের এক স্কুলে অভিভাবক বৈঠকে বোরখা পড়া মুসলিম মহিলাদের ঢুকতে বাধা দিল স্কুল কর্তৃপক্ষ !

কানপুরের চকেড়ি এলাকার নিউ ভিশন ইন্টার কলেজ এলাকায় এক বেসরকারি স্কুলে বোরখা পরা মুসলিম মহিলাদের অভিভাবক বৈঠকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়ায় তীব্র ক্ষোভ। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। অভিভাবক বৈঠকে অংশ নিতে কয়েকজন বোরখা পড়া মুসলিম মহিলারা স্কুলে আসেন বলে জানা যায়। কিন্তু গেটেই স্কুল কর্তৃপক্ষ তাদের আটকে দেয়। অভিযোগ, যারা বোরখা পরে এসেছিলেন, তাদের বলা হয় মুখের পর্দা খুললে তবেই ঢুকতে দেওয়া হবে। এতে অনেকেই ক্ষুব্ধ হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন এবং পরে বাধ্য হয়ে তারা ফিরে যান।

রেহানা নামক এক অভিভাবক জানান, “আমাদের স্পষ্টভাবে বলা হয় বোরখা খুলে প্রবেশ করতে হবে স্কুলের ভেতরে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তাই অপমানিত হয়ে বাড়ি ফিরে আসতে হয়।” অভিভাবকদের অভিযোগ, ধর্মীয় পোশাকের কারণে প্রবেশে বাধা দেওয়া একেবারেই অযৌক্তিক এবং বৈষম্যমূলক। তাদের দাবি, এই ধরনের সিদ্ধান্ত সমাজে অসহিষ্ণুতা আরও বাড়াচ্ছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে ধর্মীয় বৈষম্য বলে আখ্যা দিচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, স্কুলে প্রবেশের জন্য বোরখা খোলার এমন কোনো সরকারি নিয়ম নেই, তাহলে কর্তৃপক্ষ কেন এমন নির্দেশ দিল?

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories