Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখিয়ে ভুল মানচিত্রে প্রকাশ করল ইসরাইল, ক্ষুব্ধ ভারতীয়রা

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাম্প্রতিক একটি পোস্টে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বোঝাতে একটি মানচিত্র ব্যবহার করা হয়, যেখানে ভারতের কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছিল। আইডিএফের এক্স হ্যান্ডলে প্রকাশিত এই মানচিত্রে লেখা ছিল, ‘ইরান বিশ্বের জন্য হুমকি, ইজরায়েলই তাদের শেষ লক্ষ্য নয়।’

এই ভুল চিত্রণে ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আপত্তির ঝড় ওঠে। অসংখ্য ভারতীয় ব্যবহারকারী পোস্টের নিচে প্রতিবাদ জানান, ভারতের পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে সঠিক মানচিত্র প্রকাশের দাবি তোলেন। চাপের মুখে আইডিএফ পরে ক্ষমা চেয়ে একটি বিবৃতি জারি করে। তারা স্বীকার করে, পোস্টে ব্যবহৃত মানচিত্রটি সীমানা সঠিকভাবে চিত্রিত করতে ব্যর্থ হয়েছে এবং এ কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তারা দুঃখিত। তবে এ নিয়ে এখনও ভারত সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই।

এই ঘটনা ঘটেছে ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে। গত শুক্রবার ইজরায়েলের ইরানে হামলা ও শনিবার ইরানের পাল্টা হামলার পর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইরান ও ইরাক আকাশসীমা বন্ধ করে দেবার পর পুরো মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে, আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা ঘনীভূত হচ্ছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories