Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ছোট ভাই দাদাকে আবদার করেছিল বাইকে চড়ানোর, লরির ধাক্কায় মৃত্যু আট বছরের শিশু লাবিব রাজার, গুরুতর জখম দাদা

কলকাতার একবালপুরে মর্মান্তিক দুর্ঘটনায় আট বছরের লাবিব রাজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ছোট ভাই লাবিবের আবদারে তাকে বাইকে ঘুরিয়ে আনতে বের হন ১৯ বছরের দাদা মহম্মদ সফি। দক্ষিণ বন্দর থানার দইঘাটের কাছে নেপিয়ার রোডে একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় তাদের বাইকটি ছিটকে যায়। এ সময় একটি লরির চাকা সরাসরি লাবিবের মাথার ওপর দিয়ে চলে যায় ।

হেলমেট না পরা অবস্থায় গুরুতর জখম লাবিবকে এসএসকেএম হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় সফির পায়েও আঘাত লাগে, তবে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর লরিচালক পালিয়ে যায়। লাবিবের বাবা সামসুদ্দিন অভিযোগ করেন, একজন সিভিক ভলান্টিয়ার ঘটনাস্থলে এসেও সাহায্য না করে চলে যান। তবে পুলিশ দাবি করে, ট্র্যাফিক কর্মীরাই আহতদের হাসপাতালে পৌঁছে দেন ।

স্থানীয় পুরসভার স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র লাবিবের মৃত্যুতে পরিবার মুহ্যমান। সফি কাঁদতে কাঁদতে বাবাকে ফোন করে বলেছিলেন, “ভাই মারা গেল। আমি ওকে বাঁচাতে পারলাম না” ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories