Friday, March 6, 2026
28.9 C
Kolkata

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যু

রবিবার গাজার দেইর এল-বালাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নারী ও শিশু নিহত হয়েছেন। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, হামলার সময় ওই বাড়িতে কোনও সন্দেহভাজন ব্যক্তি উপস্থিত ছিল না। পুরুষরা সবাই মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। একজন বাসিন্দা, মোহাম্মদ আল-আজাইজেহ, বলেন, “আমাদের বোঝার বাইরে, কেন এই হামলা হল। বাড়িতে কেবল নিরীহ মানুষ ছিল—শিশু, নারী আর মেয়েরা। একটি ক্ষেপণাস্ত্র বাড়ির প্রতিটি তলা ভেদ করে গিয়ে পুরো বাড়িটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। মনে হয়েছিল যেন কোনও বিশাল বিস্ফোরক আমাদের উপর পড়েছে।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, “প্রধানমন্ত্রী এই পরিস্থিতির জন্য কঠোর প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়েছেন এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তীব্র অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন।”

এদিকে, শনিবার রাতে গাজা সিটির আরেকটি হামলার পর আল-আহলি হাসপাতালে ভয়াবহ দৃশ্য দেখা গেছে। সেখানে পুরুষ ও নারীরা সাদা কাপড়ে মোড়া মৃতদেহগুলোর পাশে বসে শোক জ্ঞাপন করছিলেন। উম্ম হায়থাম আল-সালাখি নামে একজন নিহতের আত্মীয় কাঁদতে কাঁদতে বলেন, “বিস্ফোরণের শব্দ শুনে আমরা দ্রুত শিশুদের দেখতে ছুটে যাই। আমি আমাদের সব শিশুর নাম ধরে ডাকতে থাকি, কিন্তু অনেক ডাকার পর বুজলাম তারা আর সারা দেবে না।”

ইসরায়েলি সেনাবাহিনী গত মাসে গাজায় তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে এখন পর্যন্ত হামাস-নিয়ন্ত্রিত এই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১,৩৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৬৯৫ জনে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories