Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

রোগী-চিকিৎসক কেউই নিরাপদ নন: গাজায় হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ হামলা

১৩ মে, সোমবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় দুটি বড় হাসপাতাল, নাসের হাসপাতাল ও ইউরোপীয় গাজা হাসপাতাল—লক্ষ্য করে হামলা চালায়। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র।

নাসের হাসপাতালের পরিচালক জানান, এটি দুই মাসের মধ্যে হাসপাতালটির ওপর দ্বিতীয় হামলা। এ হামলায় হাসপাতালের ৪০টি ইনডোর বেড ও ১০টি আইসিইউ বেড অকেজো হয়ে গেছে। এই হামলায় দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে রোগী ও মেডিকেল স্টাফ রয়েছেন। আহত একজন সাংবাদিক চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গিয়েছে এই হাসপাতালে। হামলায় এই সাংবাদিকের ও মৃত্যু হয়।

জাতিসংঘের ডেপুটি হিউম্যানিটারিয়ান কো-অর্ডিনেটর সুজান্না ত্কালেচ নাসের হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, “এই ধরনের হামলা অগ্রহণযোগ্য। হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

একই দিনে ইসরায়েলি বাহিনী ইউরোপীয় গাজা হাসপাতালেও একাধিক বিমান হামলা চালায়। এতে ১৯ জন নিহত হন, যাদের মধ্যে ৫ জন নারী। আহত হন ৪০ জনের বেশি, যাদের মধ্যে ৪ জন সাংবাদিক। গাজার সিভিল ডিফেন্স জানায়, উদ্ধারকাজ চালাতে গিয়ে তাদের দুই সদস্য আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত ২৭৫ জন নিহত এবং ৯৪৯ জন আহত হয়েছেন। ৭ অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫২,৯২৮ এবং আহত ১,১৯,৮৪৬।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গাজায় ৬৮৬টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা হয়েছে, ধ্বংস হয়েছে বহু হাসপাতাল ও অ্যাম্বুলেন্স।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories