Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সৌদিতে ঈদ কাল না পরশু? জানাল জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন

সাইফুল্লা লস্কর : পবিত্র রমজানের ১ মাস ব্যাপী সিয়াম সাধনার সারা বিশ্বের মুসলিমরা ঈদ উদযাপনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। মুসলিম জনবসতি আছে এমন সব জায়গায় শপিং মল গুলিতে উপচে পড়া ভিড় এখন। সবাই ব্যস্ত ঈদের কেনাকাটায়। ভারতে করোনা প্রকপের মাঝেও ঈদের কেনাকাটা সতর্কতা মেনেই চলছে পুরো দমে। তবে সবার মনে প্রশ্ন ঈদ কবে হচ্ছে এবার। রমজানের ৩০ রোজা কি পূর্ণ হবে নাকি ২৯ টি। তার জন্য উপমহাদেশের মুসলমানরা তাকিয়ে আছেন সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের ঈদের চাঁদ দেখার দিকে। কারণ সাধারণত দেখা যায় সৌদি আরবে ঈদের ঠিক পরের দিন ঈদ উদযাপিত হয় উপমহাদেশের বেশিরভাগ অংশে।

তাই সৌদি আরবে চাঁদ দেখার খবরের দিকে তাকিয়ে আছে সবাই। এদিকে সৌদি আরবে আজ মঙ্গলবার সবাইকে চাঁদ দেখার জন্য অনুরোধ করা হয়েছে সরকারি ভাবে। কেউ কোনো যন্ত্র বা খালি চোখে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে খবর দিতে বলা হয়েছে। কারণ সেখানে চাঁদ দেখার এবং ঈদ উদযাপনের ঘোষণা সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়। তবে জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে আজ ঈদের চাঁদ দেখা যাবে না সৌদি আরবে। তাই ৩০ রোজা সম্পন্ন হওয়ার পরই ঈদ হওয়ার সম্ভাবনা বেশি এই বছর। এই হিসেবে উপমহাদেশে ঈদ হতে পারে ১৪ ই মে তারিখে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান মাজেদ আবু জারা বলেন, ১১ মে দেশের কোথাও চাঁদ দেখার সম্ভাবনা নেই। তাই ১৩ মে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories