Friday, March 6, 2026
33.5 C
Kolkata

প্রতারণার মামলায় ফের জেরার মুখোমুখি জ্যাকলিন

 

ভারতের বিতর্কিত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে ৫২ লাখ রুপির ঘোড়া ও ৩৬ লাখ রুপির বিড়াল উপহার নেওয়ার ঘটনায় তদন্ত সংস্থার মুখোমুখি হয়েছেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। বুধবার (০৮ ডিসেম্বর) তাকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজও জিজ্ঞাসাবাদের জন্য ইডির অফিসে হাজির হয়েছেন এই বলিউড অভিনেত্রী।

 

একাধিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, এবার ইডির প্রায় ৫০টি চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হতে হবে জ্যাকুলিনকে। তার জবাব রেকর্ড করার সময় সেখানে ইডির পাঁচজন পুরুষ অফিসার ছাড়াও রয়েছেন একজন নারী অফিসার৷

 

এদিকে, বুধবার বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় জ্যাকুলিনকে। বেশ কিছু তথ্য-প্রমাণ সামনে রেখে তাকে একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন একই সঙ্গে, জ্যাকুলিনের এক সহকারীকেও নাকি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে খবর।

 

এর আগেও একই মামলা নিয়ে তিনবার ইডি’র মুখোমুখি হতে হয় জ্যাকুলিনকে। কিছুদিন আগেও ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল তাকে। কিন্তু বারবারই কাজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে সমন এড়িয়ে গিয়েছেন এই অভিনেত্রী। ইডির অভিযোগ, জ্যাকুলিনের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলতেন সুকেশ। তবে অভিনেত্রীর দাবি, তাকে অন্ধকারে রেখে প্রতারণা করা হয়েছে। তিনিও অন্যদের মতোই সুকেশের শিকার।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories