Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আনিস খানের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি ও ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জামাআতের

কলকাতা, এনবিটিভিঃ  আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা আনিস খানকে গত ১৯ শে ফেব্রুয়ারি রাতের অন্ধকারে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। আনিস খান বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। একজন প্রতিবাদী মুখ ছিলেন আনিস খান। আনিস খানের হত্যাকাণ্ডে যে পুলিশ প্রশাসন যুক্ত ছিলো সেটা ধীরে ধীরে প্রকাশ্যেই আসছে। বৃহস্পতিবার জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের হালকার পক্ষ থেকে প্রেস বিবৃতি দেওয়া হয়।

জামাআতের পশ্চিমবঙ্গের আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব এই ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করে বলেন, “পুলিশ প্রশাসনের যোগসাজশের মাধ্যমে এই হত্যাকাণ্ড অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। অবিলম্বে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী এই ঘটনায় যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট নয় বরং ইতিবাচক মনোভাব পোষণ করে দ্রুত আসল অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”

আমীরে হালকা চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করে বলেন, “রাজপথে ও রাজ্যজুড়ে ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে কুর্নিশ জানাই। গোটা বাংলার মানুষ বাংলার আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে রয়েছে। তিনি আন্দোলনকারী ছাত্র- ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের কঠোর সমালোচনা করেন। আব্দুর রফিক সাহেব পুলিশের লাঠিচার্জ ও ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তারকে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

রাজ্যে আনিস খান সহ বিভিন্ন সময়ে মবলিঞ্চিং এর মাধ্যমে নিহতদের ন্যায়বিচার পাওয়ার জন্য লাগাতার ও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকলকেই তিনি আহ্বান জানান।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories