Tuesday, October 27, 2026
26 C
Kolkata

জয়সিংহ চক (কালুপাড়া) জনসাধারণের জন্য গ্রামপঞ্চায়েত প্রকল্পের ঘাট নির্মাণে বাধা বিরোধী দলের

এনবিটিভি ডেস্ক,আরামবাগ: মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে জয়সিংহ চক (কালুপাড়া) গ্রামে মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ঘাট নির্মাণ প্রকল্পে মান্নান খানের পুকুরে জনসাধারণের ব্যবহারের জন্য একটি ঘাট প্রকল্প পাস হয়েছে, সেই ঘাটের কাজটি চলছিল , কিন্তু এলাকার বিরোধী পক্ষ বিজেপির,এবং সিপিএমের যৌথ উদ্যোগে উন্নয়নে বাধা দেওয়ার জন্য কাজটি স্থগিত আছে । কাজের গুণমান খারাপ হচ্ছে , এই দাবি তুলে মাধবপুর পঞ্চায়েতে , আরামবাগ বিডিও,এসডিও অফিসে ডেপুটেশন দিয়েছে যাতে কাজটি বন্ধ থাকে । তথাপি কাজটি বন্ধ হয়েও যায় । এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে , এলাকার মানুষের দাবি ঘাট নির্মাণ সম্পূর্ণ এলাকার অনেক মানুষের সমস্যা মিটবে, তাদের আরও দাবি সবাই নির্মাণ ঠিকাদারের কাছে কাজের প্লান দেখেছেন, কাজের কোন খামতি নেই ।
গ্রামের কিছু বিরোধী বিজেপি সমর্থিত মানুষ উন্নয়নে বাধা দেওয়ার জন্য,কাজটি বন্ধ করার চেষ্টা করছেন । পুকুরের পাশাপাশি বসবাসকারী মানুষজন চাইছেন এই বর্ষাকালে সমস্ত সমস্যা উপেক্ষা করে যাতে ঘাটটি নির্মাণ কার্য সম্পূর্ণ হয় তাহলে তারা উপকৃত হবেন ।
ওই এলাকায় তৃণমূলের বুথ সভাপতি আব্দুল মান্নান খানের দাবী এলাকায় বিজেপির কিছু ছেলে তাদের কোন উন্নয়নের কাজ করতে দিচ্ছে না । শুধুমাত্র বিরোধিতা করার জন্য , বিরোধিতা করছে,এই ঘাটটি নির্মাণ সম্পূর্ণ হলে এলাকাবাসীর পুকুরটি ব্যবহার করতে সুবিধা হবে,পুকুরের মালিক পক্ষের দাবি সঠিক নিয়ম মেনে এবং প্লান অনুযায়ী কাজ হচ্ছে ।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories