Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

যোগীর ভন্ডামি ফাঁস : লাভ জিহাদের নামে মুসলিম যুবকদের হেনস্থা করা যোগী সরকার এবার নিরাপত্তা দেবে বিয়ের জন্য হিন্দু ধর্ম গ্রহণ করা দুই মুসলিম মহিলার

নিউজ ডেস্ক : ফাঁস হলো লাভ জিহাদের নামে কট্টর হিন্দুত্ববাদী যোগীর ভন্ডামি। লাভ জিহাদ তথ্য খাড়া করে এবং তার ওপর আইন প্রণয়ন করে ক্রমাগত মুসলিম যুবক এবং তাদের পরিবারকে হেনস্থা করে চলেছে যোগীর পুলিশ বাহিনী। কিন্তু এবার ঘটনা উল্টো রকম হতেই সুর বদলে গেল যোগী সরকারের। উত্তর প্রদেশের বেরিলির দুই মুসলিম মহিলাকে বিয়ের প্রলোভন দিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে দুই হিন্দু যুবক। তাদের পরিবারের তরফ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ তাতে কর্ণপাত করেনি। বরং গেরুয়া বাদীদের অধীনে থাকা পুলিশ বাহিনী ওই দুই মহিলাকে নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

বেরেলির রিথাউরা এলাকার মহিলাটির ভাই পুলিশে অভিযোগ করেন, তাদের গ্রামেরই এক হিন্দু যুবক তার বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায়। যাবার সময় বাড়ি থেকে ৯৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলেও তার অভিযোগ। আবার বহেদির বাসিন্দা আর এক মহিলার বাবা পুলিশকে জানিয়েছেন, ওই এলাকার দুজন লোক তার কন্যার জোরকরে ধর্মান্তর করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে চলে যায়। তার কন্যা বাড়ি থেকে যাওয়ার সময় ৫ লক্ষ টাকা এবং ৭ তোলা সোনা চুরি করে নিয়ে যায় বলেও জানিয়েছেন তিনি। দুই পরিবারের এমন অভিযোগে পুলিশ তেমন কোনো কর্ণপাত করেনি বরং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মহিলা দুটি নিজেদের ইচ্ছাতেই ধর্ম পরিবর্তন এবং ভিন্ন ধর্মের পুরুষকে বিয়ে করেছে।

উল্লেখ্য যোগীর প্রণয়ন করা বিলে বলা হয়েছে শুধুমাত্র বিয়ের কারণে ধর্মান্তরণ আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এক্ষেত্রে লাভ জিহাদের বিপরীত ঘটনা ঘটায় হিন্দুত্ববাদী সরকার ভিন্ন সুরে বদলেছে নির্লজ্জের মতো। বিয়ের কারণে ধর্মান্তরিত হওয়া ওই দুই মহিলাকে তাদের পরিবারের হাতে তুলে দেয়া উচিত আইন অনুসারে। কিন্তু পুলিশ সম্পূর্ণ বিপরীত দিকে গিয়ে ওই দুই মহিলা এবং তাদের স্বামীদেরকে পুলিশি নিরাপত্তা দেবার প্রস্তাব দিয়েছে যোগীর পুলিশ। তথাকথিত লাভ জিহাদের বিরুদ্ধে বিজেপি সরকারগুলোর এই আইন প্রণয়নের তাড়াহুড়ো দেখে সবাই এই আশঙ্কায় করেছিলেন যে এই আইন গুলি মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায় কে হেনস্তা করার জন্যই তৈরি করা হচ্ছে এবং বাস্তবে তারই প্রমাণ মিলল গতকাল। গত এক মাসে লাভ জিহাদের নামে ৩৫ জন মুসলিম যুবক এবং যুবতীকে গ্রেপ্তার করেছে যোগীর পুলিশ। কিন্তু তাদের কেউই আদালতে দোষী সাব্যস্ত হয়নি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories