Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

বিরিয়ানি ছাড়া ঈদ যাপন বাঙালি পক্ষে প্রায় অসম্ভব, জেনে নিন ‘কাচ্চি’ বিরিয়ানি ইতিবৃত্ত

ঈদের প্রতীক্ষা আর মাত্র পাঁচ দিন। বাঙালির পেট পুজোর জন্য নির্দিষ্ট কোন দিনক্ষণের প্রয়োজন না হলেও, কিছু উৎসব (যেমন ঈদ, দুর্গাপুজ) বাঙালির রসনা তৃপ্তির অনুঘটকের কাজ করে। বাঙালির এই রসনা তৃপ্তির সর্বস্ব জুড়ে রয়েছে ‘বিরিয়ানি’। বাঙালির কাছে বিরিয়ানি এমন একটি খাদ্য যা ৮ থেকে ৮০ সকলেই সাদরে গ্রহণ করেছে।

ভারতবর্ষে বিরিয়ানির নানান রকম প্রকারভেদ থাকলেও, কাচ্চি বিরিয়ানি জনপ্রিয়তার নিরিখে ভারতবর্ষের নানান প্রান্তের বিরিয়ানিকে একাই বাজিমাত করার ক্ষমতা রাখে। কাচ্চি বিরিয়ানি ছাড়া ঈদের দাওয়াত কার্যত কল্পনা করাও অন্যায়। সর্বোপরি বিরিয়ানি একমাত্র বন্ধন যা এখনো এবার বাংলাকে ওপার বাংলা সঙ্গে বেঁধে রেখেছে।

বিরিয়ানি শব্দের আবির্ভাব হয়েছে ফরাসি শব্দ ‘বিরিয়ান’ থেকে। ফরাসি এই ‘ বিরিয়ান’ শব্দের মর্মার্থ হলো, রান্নার আগে ভেজে নেওয়া। বাস্তবে দেখতে গেলে বিরিয়ানি প্রস্তুতির আগে, চাল ‘ঘি’ দিয়ে ভেজে নেওয়া হয়। এবার আসা যাক কাচ্চি বিরিয়ানি প্রসঙ্গে। ভারতবর্ষে কলকাতা ও হায়দ্রাবাদি বিরিয়ানির সঙ্গে টেক্কা দিয়ে চলেছে কাচ্চি বিরিয়ানি। ‘কাচ্চি’ শব্দটি একটি উর্দু শব্দ ‘কাচ্চা’ থেকে এসেছে। যেহেতু সুগন্ধি যাদের সঙ্গে আছে মাংস মিশিয়ে এই রান্না করা হতো তাই এমন নামকরণ করা হয়। কাচ্চি বিরিয়ানি মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ গুলিতে অত্যন্ত বেশি জনপ্রিয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories