Tuesday, October 27, 2026
34 C
Kolkata

কালিয়াচক ২ নম্বর ব্লকের ৯ টি কংক্রিট ঢালাই রাস্তা কাজের শুভ উদ্বোধন হলো আজ

এনবিটিভি ডেস্ক: কংক্রিটের ঢালাই রাস্তা উদ্বোধন করলেন কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস। প্রায় দেড় কোটি টাকার কংক্রিট ঢালাই রাস্তা উদ্বোধন হলো কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি অঞ্চলের বাবলা এলাকায় ।

উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ আলমগীর চিশতী। তার মধ্যে বিশেষ রাস্তাটি হল সেটি বাবলা মান্নু টোলা থেকে বাবলা পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়কে গিয়ে উঠবে।

এটি ছিল মানুষের দীর্ঘদিনের দাবি। এতে করে ৫ থেকে ৭ হাজার মানুষ কে প্রতিদিন যাতায়াত করতে হতো অনেকটা রাস্তা পেরিয়ে। কিন্তু এ রাস্তাটির কাজের উদ্বোধন হয়ে যাওয়ায় এলাকাবাসী খুব খুশি।

এ রাস্তাটি হয়ে যাওয়ায় একটি গ্রামের সঙ্গে আরেকটি গ্রামের সংযোগ হতে চলেছে বলে এলাকাবাসী কালিয়াচক ২ নম্বর ব্লকের সভাপতি টিংকুর রহমান বিশ্বাসকে অনেক সাধুবাদ জানিয়েছেন।

Hot this week

ঘাটালে সরকারি জমি দখলমুক্ত করতে ৩৫০ দোকানে চলেছিল বুলডোজার, সেই জমিতেই গড়ে উঠল RSS-এর দপ্তর!

সরকারি জমি দখলমুক্ত করার যুক্তিতে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories