Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

গান্ধী জয়ন্তীতেই কংগ্রেসে কানহাইয়া, জিগনেশ? তরুণ মুখে নজর কংগ্রেসের

নিউজ ডেস্ক : প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার এবং গুজরাটের নির্দল বিধায়ক জিগনেশ মেবানি ২রা অক্টোবর কংগ্রেসে যোগদান করবেন বলে জানা গেছে। আগে ঠিক হয়েছিল ২৮শে সেপ্টেম্বর ভগৎ সিং-এর জন্মদিনে তারা যোগদান করবেন কংগ্রেসে।

সূত্র মারফত জানা গেছে গুজরাটে কংগ্রেসের কার্যকরী সভাপতি করা হতে পারে জিগনেশ মেবানিকে। পাঞ্জাবে দলিত নেতাকে মুখ্যমন্ত্রী বানানোর পর মেবানির কংগ্রেসে যোগদান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দুই পদক্ষেপের মাধ্যমে দলিত ভোট ব্যাঙ্ককে কাছে টানার চেষ্টা করবে কংগ্রেসে এমনটাই মনে করা হচ্ছে।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ‘সৌজন্য’ থেকে মিলছে অন্য কিছুর গন্ধ। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, গত দু’সপ্তাহে দু’বার রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন কানহাইয়া। ফোনে অবশ্য এদিনও কিছুই স্বীকার করলেন না তিনি। বললেন, “বিভিন্ন সংবাদমাধ্যমে আমিও সব দেখছি। জানি না, এর ভিত্তি কী?” শুধু বিহারের অনগ্রসর পরিবার থেকে উঠে আসা কানহাইয়াই নন, গুজরাতের দলিত বিধায়ক জিগনেশ মেবানিরও কংগ্রেসে যোগদানের পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী জিগনেশ।

সোমবার পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসাবে চরণজিৎ সিং চান্নি শপথ নেওয়ার পর তাঁর টুইটে সেই পথ আরও মসৃণ হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। চান্নিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের জন্য কংগ্রেস এবং রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে গুজরাটের বিধায়ককে। আরও কয়েকজন তরুণ নেতার যোগদানের খবরও আসছে। ভাসছে কাঠুয়া ধর্ষণ কাণ্ডের আইনজীবী দীপিকা সিং রাজাওয়াতের নাম। শোনা যাচ্ছে, আরও বেশ কয়েকজন তরুণ বাম নেতাও আসতে পারেন কানহাইয়ার সঙ্গে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories