Saturday, September 5, 2026
30 C
Kolkata

মানালীতে কঙ্কনাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান, সরকারি কাজে গিয়ে ক্ষুব্ধ জনতাকে দিলেন ব্যবসার ক্ষতির হিসেব

মানালীর পাতলিকুহল এলাকায় বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী ও মাণ্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। স্থানীয়রা তাকে কালো পতাকা দেখিয়ে “গো ব্যাক কঙ্গনা” বলে স্লোগান দিতে থাকেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, এই সফরে কঙ্কনার আসতে অনেক দেরি হয়ে গেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কঙ্গনার সঙ্গে থাকা বিজেপি নেতাদের সঙ্গে স্থানীয়দের তর্ক শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে কঙ্গনা বলেন, “আমার বাড়িও এখানেই। আমার রেস্তোরা গতকাল মাত্র ৫০ টাকার ব্যবসা করেছে। অথচ রেস্তোরা চালাতে প্রতি মাসে ১৫ লাখ টাকা বেতন দিই হয় । কষ্ট আমিও আছি। আমি রানী এলিজাবেথ না যে কিছু না করেও থাকব। আমাকেও রোজগার করতে হয়।” কঙ্গনা আরও দাবি করেন, কেন্দ্র সরকার হিমাচলকে ১০,০০০ কোটি টাকা দিয়েছে। তিনি দেখতে এসেছেন, সেই অর্থে কী কাজ হয়েছে। এই ঘটনায় শাসক দল কংগ্রেস কঙ্গনার দাবিকে আপত্তি জানিয়ে বলেছে, এই দাবি সত্য নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কঙ্গনার এই সফর আরও বিতর্কের জন্ম দিল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories