Sunday, June 21, 2026
35.1 C
Kolkata

করিমগঞ্জ মাইজডিহিতে মুক্তাঙ্গনে অন্নদান প্রকল্পের উদ্বোধন করলো সর্বধর্ম সমন্বয় সভা

এনবিটিভি ডেস্ক: পেটের ক্ষুধায় কেউ যাতে কষ্ট না পায় এই লক্ষ্য নিয়ে এবং স্বামী বিবেকানন্দের বলে যাওয়া ‘খালি পেটে ধর্ম হয় না’ এই মহাবাণীকে সামনে রেখে মুক্তাঙ্গনে অন্নদান প্রকল্পের সুচনা করলো বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। করিমগঞ্জ মাইজডিহিতে সংস্থার কার্যালয়ের মুক্তাঙ্গনে চাল-ডাল পাত্রে ফেলে এই প্রকল্পের শুভারম্ভ করেন প্রখ্যাত শল্য চিকিৎসক তথা সংস্থার কেন্দ্রীয় উপ-সভাপতি ডা: মোস্তফা আহমদ। মহামারি করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সমাজের দরিদ্র অসহায়দের সংকটময় পরিস্থিতিতে অন্নদান প্রকল্প সামান্য হলেও সহায়ক হবে বলে মন্তব্য করেন ডা: মোস্তফা আহমদ। সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন বলেন, সকলের সুবিধার্থে শুধু খাটি নিরামিষ ভোজের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। দক্ষ কারিগরের অভাবের কারনে আপাতত শুধু দুপুর বেলাই অন্নদান করা হবে। যে-কেউ এসে অন্ন গ্রহণ করতে পারবেন বলে জানান সাধারণ সম্পাদক আমির হোসেন। প্রকল্পের উদ্বোধনকালে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাল্য মুখার্জি, প্রাক্তন সেনাকর্তা আলতাফ হোসেন, মহবুবুল হক চৌধুরী, আফতার হোসেন চৌধুরী। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে শিশুশিল্পী সাহিল উদ্দিন ও সায়না বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নান্টু দাস, আমসার জেলা সভাপতি এ হোসেন, সুলতান মোহাম্মদ খাঁন, ছলমা বেগম, ফখরুল আলি প্রমুখ। গঠনমুলক পরামর্শ দিয়ে মুক্তাঙ্গনে অন্নদান প্রকল্পে অংশীদার হওয়ার জন্য জনসাধারণের প্রতি বিনম্র আহ্বান জানান সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories