বিজেপির স্বভাব চরিত্রে ফের সাম্প্রদায়িক গোঁড়ামি লক্ষ্য করা যাচ্ছে। যা দেখে তীব্র নিন্দা করছে বিরোধীরা।
চলতি বছরের মে মাসে বুকার পুরস্কার জিতে ছিলেন সমাজকর্মী ও লেখিকা বানু মুস্তাক। বানু মুস্তাকের এই জয় নিঃসন্দেহে দেশের একটি গর্ব। ভারতীয় সাহিত্যে একটি নতুন মাইলস্টোন যোগ করলে লেখিকা এবং সমাজকর্মী বানু মুস্তাক।
মহীশূরের দশেরা উৎসব উদ্বোধন করার জন্য, কর্ণাটক সরকারের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় সাহিত্যিক ও সমাজকর্মী বানু মুস্তাকে। এতে একেবারেই সন্তুষ্ট নয় ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা। বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ প্রতাপ সিনহা ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তার বক্তব্য, একজন মুসলিমকে দিয়ে কেন হিন্দুদের উৎসব উদ্বোধন করানো হবে? লেখিকা বানু মুস্তাক যদিও ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “ওর প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আমার মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন, আমি যাব। এটাই আমার প্রথম এবং শেষ কথা।”


