Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বাংলাদেশী সন্দেহে খুন হতে হলো হিন্দু পরিযায়ী শ্রমিককে, ধৃত ৫ জন বিজেপি কর্মী

বিজেপির নৃশংসতার দাবদাহ থেকে মুক্তি পাচ্ছে না হিন্দুরাও। সাম্প্রতিক কেরলে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এমনই সুর ছড়াচ্ছে বিজেপির। বিজেপির মুসলিম বিদ্বেষী মনোভাব ও উগ্র হিন্দুত্ববাদের আস্ফালন দুটোই সমান্তরাল সরলরেখায় চলছে, এমনটাই দাবি করছে বিরোধীরা। কেরলের পালাকাড় এলাকায় এক মর্মান্তিক ঘটনায় ছত্তিশগড়ের ৩১ বছর বয়সী পরিযায়ী শ্রমিক রামনারায়ণকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে গোটা কেরল জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার পালাকাড় জেলার ওয়ালাইয়ারের কাছে কিজাকেআট্রায়ালায়ম এলাকায়। অভিযোগ, বাংলাদেশী সন্দেহে রামনারায়ণকে মারধর করা হয় এবং সেই মারধরেই তাঁর মৃত্যু হয়।

বিগত এক বছর ধরে বাংলার সীমান্তবর্তী এলাকা সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বললে প্রশাসনের ও বিজেপির কর্মী সমর্থকদের নিপীড়নের শিকার হতে দেখা গেছে। তবে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, ধর্মের আফিমে মত্ত হয়ে সনাতনী হিন্দু ধর্মের রক্ষাকর্তারাই কি শেষ করছে নিজেদেরকে? এই ঘটনার পর বিরোধীদের একাংশের দাবি, বাংলাদেশে উগ্র মৌলবাদীদের হাতে দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যা এবং ভারতের কেরল রাজ্যে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে পরিযায়ী শ্রমিক রামনারায়ণ-এর হত্যা, একই মুদ্রার এ-পিঠ আর ও-পিঠকে উপস্থাপন করে। ভারতের সংখ্যালঘু, মুসলিম সম্প্রদায়ের মানুষ হোক, বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক, ধর্মীয় বিদ্বেষের আগুনে পুড়ছে মানব সভ্যতা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories