Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

জাতিগত বৈষম্যের শিকার কেরল বিশ্ববিদ্যালয়ের এক দলিত গবেষক! ডিগ্রি আটকে দেওয়ার অভিযোগ অধ্যাপিকার বিরুদ্ধে

কেরল বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে জাতিগত বৈষম্যের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের এক দলিত গবেষক বিপিন বিজয়ন অভিযোগ করেছেন, সংস্কৃত বিভাগের ডিন ড. সি. এন. বিজয়কুমারী তাকে জাতিগত অপমান করে এবং তাকে প্রাতিষ্ঠানিক নিপীড়নের শিকার হতে হয়েছে । অভিযোগ, সব শর্ত পূরণ করা সত্ত্বেও তার পিএইচডি ডিগ্রির ফাইল আটকে দেওয়া হয়েছে। বিপিন বিজয়ন জানিয়েছেন, এম.ফিল এবং পিএইচডি, দুই গবেষণাই তিনি একই অধ্যাপিকার তত্ত্বাবধানে সম্পূর্ণ করেছেন। কিন্তু ডিন তার পিএইচডি ফাইল বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য পাঠাননি। এমনকি তাকে অপমান করে বলেছেন, “একজন পুলায়ন বা পারায়ন কখনোই ব্রাহ্মণের মতো সংস্কৃত জানবে না।”

বিপিন দাবি করেছেন, তার থিসিস “সদগুরুসর্বসম: এ স্টাডি” দুই বাহ্যিক পরীক্ষকের অনুমোদন পেয়েছিল। তবুও ডিন তার ফাইনাল ভাইভা সার্টিফিকেট আটকে দেন। তিনি জানান, তিনি কেরল বিশ্ববিদ্যালয় ও শ্রী শংকরাচার্য বিশ্ববিদ্যালয়, উভয় প্রতিষ্ঠান থেকেই সংস্কৃতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার অভিযোগ, জাতিগত বিদ্বেষের পাশাপাশি রাজনৈতিক পক্ষপাতও কাজ করেছে এই ঘটনায়। একসময় তিনি এসএফআইয়ের সদস্য ছিলেন, আর ডিন বিজেপি–সংঘপন্থী শিক্ষকদের সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানান তিনি। “ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। উপাচার্যের দপ্তরে অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। ছাত্র সংগঠনগুলি, বিশেষ করে দলিত স্টুডেন্টস ফেডারেশন ও এসএফআই, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্ত ডিনের সাময়িক বরখাস্তের দাবি তুলেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories