Saturday, September 5, 2026
28 C
Kolkata

দলিতদের মন্দিরে প্রবেশাধিকারে স্বীকৃতি দিল মাদ্রাস হাইকোর্টে!

তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় এক ঐতিহাসিক রায়ে মাদ্রাস হাই কোর্ট ঘোষণা করেছে, মুথু কলক্কি অম্মান মন্দিরের রথ এবার দলিত এলাকার মধ্যে দিয়েও চলবে। সংবিধানের সমতার নীতিকে আরও শক্তিশালী করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি পি. বি. বলাজি। জানা গিয়েছে, এই মামলাটি দায়ের করেছিলেন এক দলিত ব্যক্তি। তার অভিযোগ ছিল, দলিত সম্প্রদায়কে এতদিন মন্দিরে প্রবেশ ও ধর্মীয় উৎসবে অংশ নিতে দেওয়া হয়নি। উচ্চবর্ণের কয়েকজন স্থানীয় বাসিন্দারা তাদের বিরোধিতা করছিলেন। রায়ে বিচারপতি বলাজি স্পষ্ট ভাষায় বলেন, “বিশ্বাসকে জাত-ধর্মের বেড়াজালে বেঁধে রাখা যায় না। ঈশ্বর কোনও গলিতে সীমাবদ্ধ নন, কোনও জাতের একার নন। ঈশ্বর কাউকে ছোটো করেন না, তাই জাতের নামে বৈষম্যকেও ধর্মীয় ঐতিহ্যের আড়ালে ঢেকে রাখা চলবে না।”

আদালত আরও জানায়, সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের যে কথা বলা আছে, তা কেবল কাগজে নয়, বাস্তব জীবনেও মানতে হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী কারা মন্দিরে প্রবেশ করবে বা পূজা দেবে, তা নির্ধারণ করতে পারে না। আদালতে শুনানির সময় জেলার কালেক্টর জানান, কোনও সরকারি নিষেধাজ্ঞা নেই যে দলিতরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না।
এই সব দিক বিবেচনা করে আদালত প্রশাসনকে নির্দেশ দিয়েছে, রথযাত্রার পরীক্ষামূলক ও মূল দুই মিছিলেই ঐক্যবদ্ধ রাস্তা অনুসরণ করতে হবে এবং পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দিতে হবে। এই রায়কে অনেকেই সামাজিক ন্যায় ও সংবিধানিক মূল্যবোধের জয় হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, এখনও দেশে বহু দলিত মানুষ ধর্মীয় সমানাধিকার থেকে বঞ্চিত। তাই মাদ্রাস হাই কোর্টের এই রায় সমাজে সমতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories