Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

কিং খানের সরস জবাব, ‘আশা করছি সেটাই। তাহলেই আবার কফি পান করা শুরু করব।’

বলিউডের বাদশা তিনি। টিনসেল টাউনের সুপারস্টার। রুপোলি পর্দার হিরো শাহরুখ খান কেকেআর দলের মালিকও বটে। মাঝেমাঝেই কিং খানকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে কথোপকথন চালাতে।

এবার আইপিএল শুরুর ঠিক আগেই শাহরুখের সঙ্গে ফ্যানেদের সেই ইন্টারাকশন সুপারহিট। বুধবারই মেগাস্টার টুইটারে প্রশ্নোত্তর পর্বে হাজির থাকলেন। সমর্থকদের বেশ কিছু জিজ্ঞাসার উত্তর যেমন দিলেন তেমনই নেট দুনিয়ায় বেশ কিছু ট্রেন্ডিং বিষয়ের ওপরেও নিজের হিউমারের ছাপ রাখলেন।

এর মধ্যেই এক এসআরকে ফ্যান জিজ্ঞাসা করে বসলেন, কেকেআরের আইপিএল খেতাব নাকি তাঁর সিনেমার বক্স অফিসে ৬০০ কোটির ব্যবসা- কোনটা তিনি চান? এসআরকের সরাসরি বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তর, ‘মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে কোনোদিন ভালো ছিলাম না। কারণ আমি চাই প্রতিটা জবাবই যেন ঠিক হয়।’

দ্বিতীয় এক সমর্থক শাহরুখকে জিজ্ঞাসা করলেন, কেকেআর এবার কাপ আনবে তো! কিং খানের সরস জবাব, ‘আশা করছি সেটাই। তাহলেই আবার কফি পান করা শুরু করব।’

২০১৮ সালে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল জিরো সিনেমায়। তারপর কিং খান পর্দায় এখনো প্রত্যাবর্তন করেননি। আনন্দ রাই আনন্দের জিরো সিনেমায় সহ অভিনেতা হিসেবে রয়েছেন ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা। এদিকে শাহরুখের কেকেআরও টুর্নামেন্টে নিজেদের চতুর্থ খেতাবের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে চতুর্দশ সংস্করণে।

শাহরুখ এবং জুহি চাওলার কেকেআর ফ্র্যাঞ্চাইজি গত বছর প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছিল। ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন কেকেআর নিলামে হরভজন সিং, সাকিব আল হাসানকে নিলামে সই করিয়েছে। এপ্রিলের ১১ তারিখ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কেকেআর টুর্নামেন্টে অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দারবাদের বিপক্ষে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories