Friday, March 6, 2026
24.4 C
Kolkata

হায়দ্রাবাদকে হারালেও খুশি নন নাইট অধিনায়ক মর্গান

এনবিটিভি ডেস্ক: পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর প্লে-অফের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার সানরাইজার্স  হায়দ্রাবাদকে ছয় উইকেটে হারানোর পর ফের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কেকেআর-এর। হায়দরাবাদ প্রথমে ব্যাট করে মাত্র ১১৫ রান করলেও এই রান তাড়া করা একেবারে সহজ ছিল না বলে মনে করেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গান।

শুভমন গিল অর্ধ শতরান করায় তাঁর প্রশংসা করেন নাইট অধিনায়ক। ভাল বল করে প্রশংসিত হন শাকিব আল হাসানও। ম্যাচ শেষে মর্গ্যান বলেন, ‘‘শুভমন দারুণ ব্যাট করেছে। শাকিবও দুর্দান্ত। ম্যাচে দু’জনেরই প্রভাব খুব বেশি ছিল।”

পিচ নিয়ে একেবারেই খুশি নন নাইট অধিনায়ক। তবে দল জয়ে ফেরায় খুশি তিনি। মর্গ্যান বলেন, ‘‘লক্ষ্য ছোট ছিল ঠিকই, তবে এই উইকেটে রান তাড়া করা একেবারেই সহজ ছিল না।’’

তবে উইকেট যেমনই হোক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করেন নাইট অধিনায়ক। তিনি বলেন, ‘‘পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। গত দিনের তুলনায় ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, এই তিন বিভাগেই আমরা দারুণ উন্নতি করেছি। গত মরসুমে প্লে-অফে যেতে না পারলেও আমরা জানতাম এই দলটা যথেষ্ট ভাল। আমাদের লক্ষ্য ছিল ভাল ক্রিকেট খেলা। আমরা সেটাই করে গিয়েছি। পরিকল্পনা অনুযায়ী কাজ করছি।’’

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories