Sunday, October 18, 2026
25 C
Kolkata

নিম্নচাপের দাপটে জলমগ্ন কলকাতা ! কতদিন চলবে বৃষ্টি?

নিম্নচাপের প্রভাবে সোমবার রাত থেকে টানা বৃষ্টি কলকাতায়। উত্তর কলকাতার তুলনায় দক্ষিণের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় জল জমেছে রাস্তাঘাটে। গড়িয়াহাট, যাদবপুর, বেহালা থেকে শুরু করে একাধিক এলাকায় জল ঢুকেছে বড় রাস্তা ও পাড়ার গলিতে। মঙ্গলবার সকালেও একই ছবি দেখা গিয়েছে। বৃষ্টির জেরে যানজটে আটকে পড়েছেন অফিসযাত্রী ও পড়ুয়ারা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল সাড়ে ৮টা পর্যন্ত আলিপুর ও দমদমে ২৩ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। সল্টলেকে বৃষ্টির পরিমাণ ছিল ৪০.৬ মিলিমিটার। দক্ষিণবঙ্গের ক্যানিং, দিঘা, ব্যারাকপুর ও পানাগড়েও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে।

দক্ষিণ কলকাতার গোপাল মুখার্জি রোড, আমির আলি অ্যাভিনিউ, লাউডন স্ট্রিট, থিয়েটার রোড, রডন স্ট্রিট, এলগিন রোড, ডিএইচ রোড, তারাতলা ও খিদিরপুরে জল জমেছে। হেস্টিংসের ডাউন র‌্যাম্পেও জল দাঁড়িয়ে রয়েছে। উত্তর কলকাতার কলেজ স্ট্রিট ও ঠনঠনিয়া কালীবাড়ি এলাকাতেও জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories