Sunday, October 18, 2026
25 C
Kolkata

“প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বেই হত্যার পরিকল্পনা হয়েছিল” বনগাঁ আদালতে প্রয়াত বরুণ বিশ্বাসের দাদার বিস্ফোরক অভিযোগ

প্রায় ১৪ বছর আগে খুন হওয়া শিক্ষক ও সমাজকর্মী বরুণ বিশ্বাসের হত্যা মামলায় নতুন করে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিলেন তাঁর বৃদ্ধ বাবা জগদীশ বিশ্বাস। সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁ আদালতে হাজির হয়ে ছেলের মৃত্যুর ঘটনা নিয়ে নিজের বক্তব্য জানান তিনি। বয়সের ভারে দুই সন্তানের সাহায্য নিয়েই আদালতে পৌঁছন ৯২ বছরের জগদীশ।

আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার ৩৮তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার সময় জগদীশ এক প্রাক্তন মন্ত্রীর নাম করেন। তাঁর অভিযোগ, ওই রাজনৈতিক নেতার নির্দেশে টাকা দিয়ে লোক নিয়োগ করে বরুণকে হত্যা করা হয়েছিল। ছেলের কথা বলতে গিয়ে আদালতে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এক সময় কেঁদেও ফেলেন বৃদ্ধ।

জগদীশের আরও অভিযোগ, বরুণ খুন হওয়ার পর তদন্তের সময়ে পুলিশ বা সিআইডির কাছ থেকে তিনি প্রয়োজনীয় সহযোগিতা পাননি। নিজের বক্তব্য ঠিকমতো জানানোর সুযোগও তাঁকে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশনের কাছে আততায়ীদের গুলিতে প্রাণ হারান বরুণ। কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক হিসেবে কাজ করতেন তিনি। সেই সময় সুটিয়া এলাকায় নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নাগরিক আন্দোলনে সক্রিয় ছিলেন বরুণ। পাশাপাশি স্থানীয় নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও প্রতিবাদ করতেন। পরিবারের দাবি, তাঁর এই ভূমিকার কারণেই পরিকল্পনা করে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।

বরুণের দাদা অসিত বিশ্বাসও দীর্ঘদিন ধরে একই অভিযোগ করে আসছেন। তাঁর দাবি, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বেই হত্যার পরিকল্পনা হয়েছিল। বরুণের পরিবারের পক্ষ থেকে মামলাটি ফের খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। নতুন করে থানায় অভিযোগও জমা পড়ে। মামলার শুনানিতে সোমবার সরকারি ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সাক্ষ্য ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। মামলার কয়েকজন অভিযুক্ত ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন বলে সূত্রের খবর।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories