Friday, March 6, 2026
21.9 C
Kolkata

কলকাতায় ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য, বালিগঞ্জে ব্যতিক্রমী চিত্র

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কলকাতায় নাম বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, শহরজুড়ে প্রায় ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যেই ব্যতিক্রম দেখা গিয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র-এ। এখানে নাম বাদ যাওয়ার বদলে উল্টে ৬৭৯ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে।

খসড়া তালিকা প্রকাশের সময় বালিগঞ্জে ভোটারের সংখ্যা ছিল ১ লক্ষ ৯০ হাজার ২৫। পরে সংশোধন ও শুনানির পর চূড়ান্ত তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪। ফলে অন্য কেন্দ্রগুলির তুলনায় বালিগঞ্জের ছবি একেবারেই আলাদা।

অন্যদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্র-এ বড় সংখ্যায় ভোটারের নাম বাদ পড়েছে। খসড়া তালিকায় ৪৪ হাজার ৭৭০ জনের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ যাওয়ায় মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯৪। আগে সেখানে মোট ভোটার ছিলেন ২ লক্ষ ৬২ হাজার ৯৫ জন। এখন তা কমে হয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১।

উত্তর কলকাতায় প্রায় ৪ লক্ষের বেশি এবং দক্ষিণ কলকাতায় ২ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। শুনানি ও সংশোধনের পরই এই চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনের দাবি।

এই ভিন্ন ভিন্ন পরিসংখ্যান ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কোথাও বিপুল সংখ্যায় নাম বাদ যাচ্ছে, আবার কোথাও নাম বাড়ছে কেন—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories