Saturday, September 5, 2026
28 C
Kolkata

কোটদ্বারে মুসলিম দোকানিকে হেনস্থা, প্রতিবাদে এগিয়ে এলেন স্থানীয় হিন্দু বাসিন্দা

উত্তরাখণ্ডের কোটদ্বার শহরে এক মুসলিম দোকানিকে দোকানের নাম বদলানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে বজরং দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কোটদ্বারের পটেল মার্গ এলাকায়, জামা মসজিদের পিছনের দোকানপাড়ায়। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বজরং দলের কয়েকজন কর্মী ‘বাবা শপ’ নামে একটি দোকানের মালিক শোয়েব সালমানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাঁদের দাবি ছিল, দোকানের নাম বিভ্রান্তিকর এবং তা বদলাতে হবে। যদিও দোকানের সাইনবোর্ডেই মালিকের নাম লেখা রয়েছে।

ঘটনার সময় স্থানীয় এক হিন্দু বাসিন্দা দীপক কুমার সেখানে পৌঁছে প্রতিবাদ করেন। তিনি বজরং দলের কর্মীদের প্রশ্ন করেন, কোন অধিকারে তাঁরা একজন ব্যবসায়ীর দোকানের নাম ঠিক করে দিতে পারেন। পরিচয় জানতে চাইলে দীপক মজা করে নিজের নাম বলেন ‘মোহাম্মদ দীপক’। এর পরেই ওই দলটি এলাকা ছেড়ে চলে যায়।

দোকান মালিক শোয়েব সালমানি জানান, এই ঘটনায় তিনি আতঙ্কিত। তাঁর কথায়, প্রায় ৩০ বছর ধরে ওই নামে দোকান চলছে। কয়েক মাস আগেও একই দাবি তুলে তাঁকে হেনস্থা করা হয়েছিল। সে সময় চাপের মুখে বোর্ডে মালিকের নাম যোগ করতে হয়েছিল।

ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ দীপক কুমারের ভূমিকাকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন। অধিকারকর্মীদের মতে, এই ঘটনা সংখ্যালঘু ব্যবসায়ীদের উপর বেআইনি চাপ ও ভয় দেখানোর প্রবণতারই আরেকটি উদাহরণ।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories