Sunday, March 8, 2026
24.5 C
Kolkata

কোভোভ্যাক্স উত্‍পাদন শুরু হল ভারতে

মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা নোভোভ্যাক্সের তৈরি টিকা কোভোভ্যাক্সের প্রথম ব্যাচের উৎপাদন শুরু হল ভারতে। পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের কারখানাতে এই টিকার উত্‍পাদন শুরু হয়েছে। শুক্রবার সংস্থার তরফে টুইট করে এই সাফল্যের কথা জানানো হয়। কোভোভ্যাক্সের উত্‍পাদন নিয়ে টুইট করেন সেরামের প্রধান আদর পুনাওয়ালাও। তিনি জানান, এই টিকা করোনার ভাইরাস থেকে ১৮ বছরের কম বয়সীদের রক্ষা করতে সক্ষম।

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের ইউকে ও আফ্রিকার সংস্করণের উপর এই টিকা ৮৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসেই কোভোভ্যাক্সের ট্রায়ালের কথা জানিয়েছিল সেরাম।

এই বিষয়ে সেরাম কর্তার দাবি ছিল, ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতীয় বাজারে চলে আসবে কোভোভ্যাক্স টিকা। উল্লেখ্য, ২০২০ সালের অগাস্ট মাসেই সেরামের সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনার টিকা তৈরির কথা ঘোষণা করে নোভাভ্যাক্স।

প্রসঙ্গত, এর আগে কোভিশিল্ড তৈরি করেছিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সেই অর্থে কোভোভ্যাক্স তাদের তৈরি দ্বিতীয় করোনার টিকা। এর আগে চলতি মাসেই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক ভি-র পরীক্ষা এবং বিশ্লেষণের ছাড়পত্র আদায় করে নিয়েছে সেরাম। ডিসিজিআই তাদের এই অনুমোদন দিয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories