Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মাস্ক না পরায় গ্রাহককে গুলি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর

উত্তরপ্রদেশের বেরিলির ব্যাঙ্ক অফ বরোদার শাখাউয় অন্যান্যদিনের মতোই কাজ চলছিল। আচমকাই বচসা শুরু হয় ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর সঙ্গে এক গ্রাহকের। একটা সময় বচসা থেকে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যায়। তবে বচসার মূল কারণ, ওই গ্রাহক মাস্ক ছাড়াই ব্যাঙ্কে এসেছিলেন। পেশায় রেলকর্মী ওই গ্রাহককে মাস্ক পরার জন্য অনুরোধ করেন ওই নিরাপত্তারক্ষী। কিন্তু প্রাথমিকভাবে তিনি সেকথা শোনেননি। এনিয়েই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। একটা সময় ওই নিরাপত্তারক্ষী প্রচন্ড রেগে গিয়ে গুলি চালিয়ে দেন বলে অভিযোগ। সেই গুলিতেই জখম হয়েছেন ওই গ্রাহক। ওই গ্রাহককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।বেরিলি পুলিশ জানিয়েছে ,ওই রক্ষীকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories