Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

মসজিদুল হারামে প্রথম বার নারী নিরাপত্তারক্ষী মোতায়ন করল সৌদির সালমান প্রশাসন

মুহাম্মদ বিন সালমান চান সৌদি আরবকে তথাকথিত রক্ষণশীল ইসলামের পথ থেকে বের করে পশ্চিমাদের প্রিয় তথাকথিত আধুনিক এবং উদারপন্থী ইসলামের দিশায় পরিচালিত করতে। সেই উদ্দেশ্যেই আরো এক পদক্ষেপ নিল সালমান প্রশাসন। খবরে প্রকাশ, মক্কার মসজিদ আল-হারামে (মক্কার গ্রান্ড মসজিদ) নারী নিরাপত্তা-রক্ষী নিয়োগ দিয়েছে সৌদি আরব। মসজিদ আল-হারামের ইতিহাসে প্রথমবারের মতো নারী নিরাপত্তা-রক্ষী নিয়োগ দেয়া হল।

মক্কার মসজিদ আল-হারামের চত্ত্বরে নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের টহল দেয়ার ছবিও প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের ২০৩০ সালের ভিশন অনুসারে বিভিন্ন সংস্কার কার্যক্রমের আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের টহল দেয়ার ছবি টুইটারে প্রকাশ করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখন থেকে হজ আর ওমরাহর নিরাপত্তা ব্যবস্থায় নারী নিরাপত্তা-রক্ষীরাও অংশ নেবেন।

নারী নিরাপত্তা-রক্ষীদের নিয়োগের এ ছবিগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজসাইটে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। এমনকি মার্কিন সংবাদ সংস্থা সিএনএনও সহ অনেক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ ছবি প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও মক্কার মসজিদ আল-হারামের নিরাপত্তায় নারী নিরাপত্তা-রক্ষী কর্মকর্তাদের অংশগ্রহণের প্রশংসা করেছেন। এ ছবিগুলো নিয়ে বিভিন্ন মানবাধিকারকর্মী ও বিশ্লেষকরা রিটুইট করেছেন এবং বিভিন্ন মন্তব্যও করেছেন। সৌদি আরবে নারীদের ক্ষমতায়নের জন্য সালাম প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন বিগত কয়েক বছরে। এর মধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতি প্রদান অন্যতম। এছাড়াও সৌদি সরকার কোনো পুরুষ সঙ্গী ছাড়া নারীদের হজ্জে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে ইতিমধ্যেই।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories