Saturday, September 5, 2026
30 C
Kolkata

মোদির মনিপুর সফরের পরেও কুকিদের মিললনা সুরাহা

২০২৫ সালের সেপ্টেম্বর মাস মণিপুর রাজ্যের জন্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ৪ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কুকি উপজাতিদের কয়েকটি জঙ্গি গোষ্ঠী ও একটি নাগরিক সংগঠনের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির নাম ‘সাসপেনশন অফ অপারেশনস’ বা সংক্ষেপে ‘সো’। যদিও রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী (জনসংখ্যার ৫৩%) এই চুক্তির বিরোধিতা করেছে, তবুও কেন্দ্র চুক্তিটি বাস্তবায়ন করেছে।

১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সফরে আসেন। তিনি প্রায় ২৮ মাস পর সংঘাতে বিপর্যস্ত এই রাজ্যে পা রাখেন। প্রধানমন্ত্রী দুই জায়গায় সভা করেন। প্রথমে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরে, পরে মেইতেই অধ্যুষিত ইম্ফলে। তিনি ৭,৩০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন এবং বলেন, “কেন্দ্রীয় সরকার সবসময় জনগণের পাশে আছে।” তবে মোদির এই কয়েক ঘণ্টার সফর নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কুকি বিধায়কদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দেওয়া হয়, যেখানে তারা স্পষ্ট বলেন, “আমরা আর মেইতেইদের সঙ্গে একসঙ্গে থাকতে চাই না। আমাদের জন্য আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল প্রয়োজন।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories