Sunday, September 6, 2026
28 C
Kolkata

চালু করা হলো গৌড় এক্সপ্রেস

এনবিটিভি ডেস্ক: আজ শুক্রবার মালদা টাউন স্টেশন থেকে চালু হতে চলেছে মালদা-শিয়ালদা বিশেষ ট্রেন। মালদার ঐতিহ্যবাহী গৌড় এক্সপ্রেস ট্রেন চলাচলের সময়েই এই ট্রেন চলাচল করবে, তবে এই ট্রেন বিশেষ ট্রেন হিসেবে চালু হচ্ছে। প্রতিদিন তা চলবে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, আজ রাত ৯টা ৩৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে। আবার একইভাবে পরদিন রাত ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়বে। একই দিনে চালু হতে চলেছে রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস ট্রেনও। মালদা টাউন স্টেশনে সেই ট্রেনের স্টপেজ রাত ৯.১০ মিনিটে। এবং রাধিকাপুরে ফেরার সময় রাত ৩ টা ৪৫ মিনিটে। এদিকে, দীর্ঘ প্রায় নয় মাস পর শুক্রবার থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন চালু হতে চলায় খুশি ব্যবসায়ী সহ জেলার সাধারণ মানুষ। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, আমরা বেশ কয়েকমাস ধরে গৌড় এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলাম। শেষপর্যন্ত রেল এই ট্রেন স্পেশাল ট্রেন হিসেবে চালু করায় আমরা খুশি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories