Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

বিজেপির প্রতি সদয় নির্বাচন কমিশন,অভিযোগের মাঝে ইস্তফা দিলেন কমিশনের প্রধান আইনজীবী

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যের নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বার বার প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা। বার বার বিরোধী দল এবং সাধারণ মানুষের কণ্ঠে উঠে এসেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নে উদ্বেগ। বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে বলে অভিযোগ বহু দিনের। এ বার ‘মূল্যবোধ’-এর প্রশ্নে কমিশনের কৌঁসুলির পদ ছাড়লেন আইনজীবী মোহিত ডি রাম। শুক্রবার ইস্তফা দিয়েছেন তিনি। ইস্তফাপত্রে লিখেছেন, ‘বর্তমানে কমিশন যে ভাবে কাজ করছে, তার সঙ্গে নিজের মূল্যবোধ মেলাতে পারছি না’।

২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টে কমিশনের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন মোহিত। শীর্ষ আদালতে কমিশনের যে প্যানেল রয়েছে, তার অন্যতম প্রধান মুখ তিনি। শুক্রবার কমিশনের আইন বিভাগের পরিচালনকর্তার কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

বিজেপি-র প্রতি কমিশন বিশেষ ভাবে ‘সদয়’ বলে গত কয়েক মাস ধরেই লাগাতার অভিযোগ সামনে আসছে। করোনা বিধির তোয়াক্কা না করে রাজনীতিকদের দেদার জমায়েত করা নিয়েও আদালতে প্রশ্নের মুখে পড়ে কমিশন। প্রথমে মাদ্রাজ কোর্ট এ নিয়ে তুলোধনা করে কমিশনকে। সাধারণ মানুষের জীবনের তোয়াক্কা না করায় তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলে মন্তব্য করে আদালত।

সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিত হতেই আদালতের দ্বারস্থ হয় কমিশন। আদালতের কোনও মৌখিক রায় যাতে সংবাদমাধ্যমের হাতে না পৌঁছয়, তা নিশ্চিত করতে অনুরোধ জানায়। মাদ্রাজ হাইকোর্ট তাতে রাজি না হলে সুপ্রিম কোর্টে মামলা করে কমিশন। কিন্তু শীর্ষ আদালতও তাদের তিরস্কার করে। বর্তমানে এমন সব ব্যাপারে কমিশনের প্রশ্নবিদ্ধ কার্যকলাপ সমর্থন করা কঠিন বলেই মোহিত ইস্তফা দিলেন বলে মনে করা হচ্ছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories