Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

‘কড়া পদক্ষেপ নিতে বাধ্য করবেন না’,কেন্দ্রকে অক্সিজেন সরবরাহে গাফিলতির জন্য কড়া ধমক সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার জন্য বার বার আদালতের কাছে ভর্ৎসনার সম্মুখীন হতে হয়েছে মোদি সরকারকে। আবার একই ব্যাপারে সুপ্রিম কোর্টের তোপের মুখে মোদি সরকার। এবার প্রসঙ্গ দিল্লিতে অক্সিজেন সরবরাহ গাফিলতির অভিযোগ। কেন্দ্রকে এই গাফিলতির ব্যাপারে সতর্ক করে সুপ্রিম কোর্ট বলেছে, দিল্লিকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতেই হবে কেন্দ্রকে। যদি কেন্দ্র এই নির্দেশ না মানে তাহলে কঠোর পদক্ষেপ নিতে আদালত বাধ্য হবে বলেও সতর্ক করে দেন বিচারপতিরা।

 

দিল্লির অক্সিজেন নিয়ে টানাপোড়েন অব্যাহত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এদিন জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটাই বহাল থাকবে।শুনানির সময় কেন্দ্রের উদ্দেশে সুপ্রিম কোর্ট বলে, “আমরা যখন বলেছি ৭০০ মেট্রিক টন, তার মানে প্রতিদিন সেটাই সরবরাহ করতে হবে। দয়া করে এমন কোনও পরিস্থিতি তৈরি করবেন না যাতে আমাদের কড়া পদক্ষেপ করতে হয়। আমরা নির্দিষ্ট করে বলেছি প্রতিদিন ৭০০ মেট্রিক টন।”

দিল্লি সরকারের তরফে বার বার দাবি করা হয়েছে, হাসপাতালগুলিতে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেনের চাহিদা রয়েছে। কিন্তু কেন্দ্র পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ করছে না। এমনকী দিল্লির আপ সরকারের তরফে আরও অভিযোগ তোলা হয়, কিছু রাজ্য যা অক্সিজেন চেয়েছে তার থেকে বেশি পেয়েছে। কিন্তু দিল্লির ক্ষেত্রেই কম অক্সিজেন সরবরাহ করছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এর আগে সুপ্রিম কোর্ট দিল্লিকে দৈনিক ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে নির্দেশ দিলেও কেন্দ্র তার প্রায় অর্ধেক সরবরাহ করছিল বলে অভিযোগ দিল্লি সরকারের। তার পরিপ্রেক্ষিতেই আদালতের এই রায় বলে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories