Saturday, September 5, 2026
28 C
Kolkata

অবশেষে পিএসজি-তে অভিষেক লিওনেল মেসির

এনবিটিভি ডেস্ক:অবশেষে পিএসজি-র জার্সি গায়ে খেলতে নামলেন লিওনেল মেসি। রবিবার রাতে রেইমসের বিরুদ্ধে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নামলেন আর্জেন্টিনার মহা তারকা। কিছুদিন আগেই পিএসজি কোচ মাউরিসিয়ো পোচেতিনো জানিয়ে দিয়েছিলেন রবিবারের ম্যাচে দলে থাকবেন মেসি। আর সেটাই সত্যি হল। শুরু থেকে না হলেও ম্যাচের ৬৬ মিনিটে নেইমারের পরিবর্ত হিসেবে নামেন তিনি।

 

মেসি নিজেও এই দিনের অপেক্ষাতেই ছিলেন। জানিয়েছিলেন পিএসজি-র জার্সিতে নামতে উদগ্রীব তিনি।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সঁ জঁ-তে এসেছেন মেসি। আপাতত দু’বছরের জন্য নেইমার-এমবাপেদের ক্লাবে খেলবেন তিনি। তবে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। ২০২৪ সাল পর্যন্ত ৩০ নম্বর জার্সিতে খেলতে দেখা যেতে পারে তাঁকে।

 

রবিবার প্রথম ম্যাচে খেলতে নামলেও এর আগে দলের খেলা গ্যালারি থেকে উপভোগ করেছেন মেসি। গ্যালারিতে বসে সতীর্থদের জয় উপভোগ করেছিলেন । আর এবার মাঠে নেমে পড়লেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories