Saturday, September 5, 2026
30 C
Kolkata

মোথাবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে লরির ধাক্কা, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

গোলাম হাবিব, মালদা: নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে লরির ধাক্কায় রাত থেকে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।

জানা গিয়েছে, বুধবার মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত ধরমপুর এলাকায় একটি ১৪ চাকা লরি রাত ১২ টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ১১০০০ ভোল্টের ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে। এবং ইলেকট্রিক পোলটি ভেঙে যায়। ফলে রাত থেকেই ওই এলাকাজুড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। ইলেকট্রিক দপ্তর এই খবর দিলে সকালে এসে মেরামতির কাজ শুরু করে।

ওই এলাকার বাসিন্দা হাদিকুল ইসলাম জানান , তাঁরা রাত্রে একটি শব্দ শুনতে পান, এবং তার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকালে উঠে দেখতে পান বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories