চলতি বছরের শুরুর দিকে একটি ভয়াবহ সাম্প্রদায়িক ঘটনার সাক্ষী থাকে কর্ণাটক। কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে হিন্দুত্ববাদী আমজনতার গণপিটুনিতে নির্মমভাবে নিহিত হতে হয় ৩৬ বছর বয়সী মহঃ আশরাফ। চলতি বছরের ২৭ শে এপ্রিল রবিবার স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলার সময় হঠাৎ করেই আশরাফের উপর হামলা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, খেলার মাঠের পাশে পানীয় জলের ব্যবস্থা ছিল। সেখানে রাখা একটি গ্লাস থেকে জল খাওয়ার সময় কিছু হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা পিটিয়ে হত্যা করে আশরাফকে।
মহঃ আশরাফের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ম্যাঙ্গালুরুর কুডুপুতে একটি তথ্য অনুসন্ধানকারী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই ঘটনাগুলিতে সংবিধানের প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। প্রতিবেদনটি পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ – কর্ণাটক, অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস – কর্ণাটক এবং অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস – কর্ণাটক দ্বারা সংকলিত করা হয়েছে। গোটা প্রতিবেদনটা জুড়ে মহঃ আশরাফের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশি তদন্তের উদাসীনতা ও গাফিলতি এবং বর্তমান সমাজে সাংবিধানিক বিপর্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। সমাজের নানান স্তরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ করা হয়েছে “Lost Fraternity: A Mob Lynching in Broad Daylight” নামক প্রতিবেদনটি।


