Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

লকডাউনে রেশনেই ভরসা, পরিবারের রেশন কার্ড বাতিলে চূড়ান্ত সমস্যার সম্মুখীন

এনবিটিভি ডেস্কঃ  করোনা পরিস্থিতিতে একাধিকবার লকডাউন এর কারণে কর্ম হারিয়েছেন অনেকেই। কাজ হারিয়ে মূলত চরম আর্থিক সংকটে পড়েছে রাজ্যের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটু আশার আলো ছিল কেন্দ্র এবং রাজ্য সরকারের দেওয়া রেশন ব্যবস্থা। মাসে রেশন সামগ্রী পেয়ে কোনরকমে দুবেলা খেয়ে জীবিকা নির্বাহ করছেন এ রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।

এই পরিস্থিতিতে রেশন তুলতে গিয়ে অনেকের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করা হয়েছে খাদ্য দপ্তরে তরফ থেকে। তারা জীবিত থাকতে কি কারণে তাদের রেশন কার্ড বাতিল হয়েছে তা বুঝে উঠতে পারছে না নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকের একাধিক পরিবার।

এই অবস্থায় রেশন না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যদিও এ বিষয়ে খাদ্য দপ্তরের দাবি, দুটি কারণে রেশন কার্ড রিজেক্ট হতে পারে। প্রথম কারণ যদি দীর্ঘদিন কোনো পরিবারে রেশন ডিলারের কাছ থেকে খাদ্য সংগ্রহ না করেন। আর দ্বিতীয় কারণ যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে। এই দুই কারণে রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে।

যদিও অনেক পরিবার দাবি করছেন তারা নিয়ম অনুযায়ী প্রতি মাসেই রেশন সংগ্রহ করে। এর পাশাপাশি তাদের সঠিকভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর আছে। সত্ত্বেও কেন বাতিল হয়ে যাচ্ছে রেশন কার্ড তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি খাদ্য দপ্তর। যদিও এ বিষয়ে নদীয়া জেলা সভাধিপতি বলেন রেশন কার্ড বাতিল মানে সে মৃত এমনটা নয়।

রেশন কার্ড বাতিল হয়ে গেলে তার কিছু প্রক্রিয়া রয়েছে। সে পুনরায় আবেদন করলে আবার তার রেশন কার্ড টি চালু করতে পারবে। যদিও এ বিষয়ে বিজেপির তরফ থেকে রাজ্য সরকারকে দায়ী করা হয়েছে। এক বিজেপি নেতা দাবি এ রাজ্যের যেভাবে ঝাল রেশন কার্ড লক্ষ লক্ষ তৈরি করা হয়েছে সেই কারণে যারা সঠিক ব্যক্তি তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories